একীভূতির সমীক্ষায় ব্যয় হবে ১১ লাখ টাকা
ডেস্ক রিপোর্টঃ মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার প্রভাব বিশ্লেষণে সমীক্ষার জন্য ১১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব পেয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে জানান, টেলিযোগাযোগ খাতে প্রথম বড় দুটি কোম্পানির একীভূত হওয়ার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে সমীক্ষা চালাতে দুটি বিশ্ববিদ্যালয়কে অনুরোধপত্র পাঠানোর পর সমপ্রতি তারা এ প্রস্তাব পাঠিয়েছে। খবর সংবাদের।
সংস্থাটির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের এক কর্মকর্তা জানান, কারিগরি প্রভাব বিশ্লেষণে সমীক্ষার জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আর্থিক ও অন্যান্য ব্যবসায়িক প্রভাব বিশ্লেষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদকে প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এ বি এম সিদ্দিক হোসেন সমীক্ষার জন্য ৬ লাখ টাকার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান চিঠিতে সমীক্ষার জন্য ৫ লাখ টাকার আর্থিক প্রস্তাব দিয়েছেন। দুটি বিশ্ববিদ্যালয়ের দেওয়া ১১ লাখ টাকা ব্যয়ে সমীক্ষার এ প্রস্তাবে সম্মত হতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
প্রস্তাবিত একীভূতকরণের সমীক্ষা প্রতিবেদনে আটটি প্রধান বিষয়বস্তু ও উদ্দেশ্য থাকবে বলে জানিয়েছিল বিটিআরসি। এর মধ্যে রয়েছে- একীভূত হওয়ার আর্থ-সামাজিক প্রভাব বিশ্লেষণ, কোনো প্রকার বিরূপ প্রভাব থাকলে তা থেকে উত্তরণের পদ্ধতি ও কৌশল নির্ধারণ, একীভূত হওয়ার কারণে কর্মসংস্থানের ওপর প্রভাব, বিশেষ করে কমর্রত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সঙ্কোচন বা সমপ্রসারণের সম্ভবনা এবং একীভূত কোম্পানিতে যোগদানে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বেচ্ছা অবসর স্কিমের (ভিআরএস) মতো বিষয়।
উল্লেখ্য, একীভূত হওয়ার পর ৭৫ শতাংশ শেয়ার থাকবে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ ও এনটিটি ডকোমার কাছে; বাকি শেয়ার থাকবে ভারতি এয়ারটেলের কাছে। গত ৯ সেপ্টেম্বর ব্যবসা এক করার আলোচনা শুরু করে বাংলাদেশের এই দুই মোবাইল ফোন অপারেটর
No comments:
Post a Comment