পুঁজিবাজারের উন্নয়নে সরকার আন্তরিক
JAN201628
অর্থনৈতিক উন্নয়নে দেশের পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পুঁজিবাজারের উন্নয়নে শুরু থেকেই সরকার পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। পুঁজিবাজারের উন্নয়নে সরকার পুরোপুরি আন্তরিক। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের সঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর নব নির্বাচিত কমিটির প্রতিনিধিরা সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিএমবিএর নব নির্বাচিত সভাপতি মো. ছায়েদুর রহমান, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার কায়েস হাসান ও নির্বাহী সদস্য ড. মোশাররফ হোসাইন।
সৌজন্য সাক্ষাত্ শেষে মো. ছায়েদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেছি। আমরা পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। অর্থ উপদেষ্টা আমাদেরকে বলেছেন, বিষয়টি আমি শুনেছি, বিষয়টি নিয়ে সরকার আন্তরিক। এদিকে গতকাল বিএমবিএ নেতৃবৃন্দ রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উজ-জামানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেছেন। এসময় বাজার পরিস্থিতি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

| Source : ইত্তেফাক |
No comments:
Post a Comment