২ প্রতিষ্ঠানকে ১৭ লাখ টাকা জরিমানা
JAN201620
সিকিউটিরিজ আইন ভঙ্গের দায়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ ও সাদ সিকিউরিটিজ লি. কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসইসির ৫৬৪তম সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত গ্রহীত হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ৫ লাখ টাকার ওপরে লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭-এর রুলস ৮(১) (সিসি) (!)-এর লঙ্ঘন। উল্লিখিত সিকিউরিটিজ আইন ভঙ্গ করার কারণে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারমূল্য অস্বাভাবিক বৃদ্ধির কারণ হিসেবে সাদ সিকিউরিটিজ লি. কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার প্রমাণ পাওয়া যায়। গ্রাহকের কাছ থেকে সাদ সিকিউরিটিজ লিমিটেড প্রতিনিয়ত ৫ লাখ টাকার ওপরে নগদ লেনদেন করে এবং গ্রাহকের হিসাবে শেয়ার ক্রয় করা সত্ত্বেও লেজার এ যথাযথভাবে প্রদর্শন করতে ব্যর্থ হয়। ওই ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সাদ সিকিউরিটিজ নিম্নলিখিত সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর সেকশন (৮) লঙ্ঘন করেছে। ওপরে উল্লিখিত সিকিউরিটিজ আইনসমূহ ভঙ্গের কারণে সাদ সিকিউরিটিজ কোম্পানিটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
No comments:
Post a Comment