তিতাস-পল্লী বিদুতের সঙ্গে চুক্তি
স্টাফ রিপোর্টার : দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বৃহস্পতিবার বেজার সভা কক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পৃথক চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।
বেজার প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ জানান, চুক্তির মাধ্যমে তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড বেজার নিয়ন্ত্রণাধীন অর্থনৈতিক অঞ্চলগুলোতে যথাক্রমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলসমূহে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
বেজার পক্ষ থেকে সচিব মোহাম্মদ আইয়ুব এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সচিব মো. মাহবুবুল বাশার ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডর পক্ষে মুশতাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।
No comments:
Post a Comment